1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সবাইকে কাজ করতে হবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ৬:৪৬ pm

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, ‘রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ বৃহস্পতিবার (১০ জুন) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মালিকানাধীন বিভিন্ন জলাশয়, লেক ও খাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা এবং ভূমির যথেচ্ছ ব্যবহারের ফলে ভারি বর্ষণে প্রায়ই বিভিন্নস্থানে জলাবদ্ধতা দেখা যায়। এই জলাবদ্ধতার পেছনে প্রাকৃতিক কারণের পাশাপাশি মানবসৃষ্ট কারণ বেশিরভাগ ক্ষেত্রে দায়ী। অনেক ক্ষেত্রে পানি প্রবাহের স্বাভাবিক পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিভিন্ন স্থাপনা তৈরি জলাবদ্ধতা সৃষ্টি করে। তা ছাড়া ড্রেনেজ-স্যুয়ারেজ লাইনে কঠিন ময়লা-আবর্জনা ফেলার ফলে অনেক সময় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং অল্প বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব ক্ষেত্রে শুধু সরকারি পদক্ষেপে সমস্যার সমাধান সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘এক্ষেত্রে স্থানীয় জনগণের মধ্যে প্রয়োজনীয় সচেতনতা এবং সহযোগিতার মনোভাব থাকতে হবে। সরকারি বিভিন্ন সংস্থা এবং স্থানীয় জনগণ মিলে আন্তরিকতা নিয়ে কাজ করলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।’

প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সকলকে চলতি বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো, শহীদ উল্লাহ খন্দকার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরীসহ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ