1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ ১:৩১ am

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সোমবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পথচারী মো. শাহিদুল ইসলাম জানান, রাত ৮টার দিকে রেললাইনের ওই স্থানে দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে ঘটনাস্থল থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় গুরুতর আহত অজ্ঞাতপরিচয় (৩৫) ব্যক্তির পা নাড়াচাড়া করছিল। পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং জানান, রাতে বিমানবন্দরগামী একটি ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি। তাদের মধ্যে একজনকে কুর্মিটোলা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেক জনকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ