1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
ঠিকাদারদেরও ভোগান্তির শেষ নেই

রাজউকের উত্তরা প্রকল্প নিয়ে হতাশা কাটছে না গ্রাহকদের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ৬:২৮ pm

দফায় দফায় মেয়াদ বাড়িয়েও এখন পর্যন্ত একটি প্রকল্পের কাজও নির্দিষ্ট সময় শেষ করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। এ বিষয়ে রাজউকের তেমন একটা মাথা ব্যাথাও নেই। প্রকল্পগুলোর কাজ শেষ না হওয়ায় গ্রাহক ও সংশ্লিষ্ট ঠিকাদাররা পড়ছে চরম বিপাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজউকের উত্তরা তৃতীয় প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়িয়েও এখন পর্যন্ত পুরো কাজ সম্পন্ন করতে পারেনি রাজউক। এতে চরম হতাশায় ভুগছেন গ্রাহকরা। অন্যদিকে, রাজউকের উত্তরা তৃতীয় প্রকল্পে চূড়ান্ত বিল পেতেও ভোগান্তির শেষ নেই। এক যুগ আগে টেন্ডার পেয়েও কাজ শেষ করতে পারছেন না সংশ্লিষ্ট ঠিকাদাররা। ঠিকাদারদের কাজ শেষ করার কোনো গাফলতি না থাকলেও প্রকল্প পরিচালকের অবহেলায় শেষ হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। নতুন করে প্রকল্পের মেয়াদ দফায় দফায় বাড়িয়েও কাজ শেষ করতে পারেননি প্রকল্প পরিচালক। দুই যুগেও প্রকল্পের কাজ শেষ না হওয়া প্লট ক্রেতাদের হতাশা কাটছে না। ফলে তাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, উত্তরা আদর্শ আবাসিক শহর (৩য় পর্ব) কাজ পায় এমএস খান কনস্ট্রাকশন । সেই প্রতিষ্ঠান ২০১১ সালে কাজ পেয়ে ২০১৬ সালেই প্রকল্পের কাজ শেষ করেন প্রতিষ্ঠানটি। কিন্তু সেই থেকে বর্তমান পর্যন্ত বেশ কয়েক বার লিখিত ও মৌখিক ভাবে বলেও তার চূড়ান্ত বিল দেননি প্রকল্প পরিচালক। শুধু খান কনস্ট্রাকশন নয় এমন অবস্থা রয়েছে প্রায় ২০টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তারা কাজ শেষ করে বসে আছেন কিন্তু চূড়ান্ত বিল পাচ্ছে না। এরমধ্যে নিয়াজ ট্রেডার্স, রফিক কনস্ট্রাকশন, এস এ এন্টারপ্রাইজ, উদয়ন বিল্ডার্স, বঙ্গ ডেজার, রেজা এন্টারপ্রাইজ, এম আর কনস্ট্রাকশন, লিমন এন্টারপ্রাইজ চূড়ান্ত বিল পাওয়ার অপেক্ষা রয়েছেন। তৃতীয় পর্বে প্রকল্পের কাজ চূড়ান্ত ভাবে শেষ না করে তার উপরে বালু ভরাটের নামে নতুন টেন্ডার দেয়ার পায়তারা চলছে বলেও অভিযোগ উঠেছে। ইতোমধ্যে নতুন টেন্ডারের দরপত্র আহবান করা হয়েছে। কিন্তু পূর্বেও ঠিকাদারদের চূড়ান্ত বিল না করে তার উপরে নতুন টেন্ডার দেয়া ব্যাপক ক্ষতির মুখে পড়তে বসেছে প্রকল্পের নিয়োজিত ঠিকাদাররা।

এছাড়া, একাধিক ঠিকাদার অভিযোগ করেছেন, প্রকল্প আব্দুল আউয়ালের নেতৃত্বে নতুন সিন্ডিকেট আবির্ভাব গঠেছে। তারা প্রতিনিয়তই রাজউকের ভিতরে মহড়া দিয়ে বেড়াচ্ছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, বর্তমান প্রকল্প পরিচালক বিগত দুই বছরে আমাদের একটি বিলও চ‚ড়ান্ত করেনি। আমরা লক্ষ লক্ষ টাকা ব্যাংকের সুদ দিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছি। অথচ রাজউকের কাছে আমাদের বিলের টাকা পড়ে রয়েছে। এ বিষয়ে প্রকল্প পরিচালক একটু উদ্যোগ নিলেই আমরা বিল পাচ্ছি। তারা প্রকল্প পরিচালককে বিষয়টি সুরাহ করার আহবান জানান। এ বিষয়ে কথা বলার জন্য প্রকল্প পরিচালক আব্দুল আউয়ালের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভিন্নবার্তা/এসএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ