1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মিয়ানমারে আরও ৫ আন্দোলনকারীকে গুলি করে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ২:১১ pm

মিয়ানমারে গণতন্ত্রপন্থীদের আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে আরও পাঁচজনকে হত্যা করেছে সামরিক জান্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১ ফেব্রুয়ারি থেকে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর থেকে এ নিয়ে সাড়ে পাঁচ শতাধিক বেসামরিক মানুষকে হত্যা করল মিয়ানমারের জান্তা সরকার। খবর ডেইলি সাবাহর।

শনিবার দেশটির তিনটি শহরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে মধ্যাঞ্চলীয় শহর মোনিওয়াতে ৩ জন, বাগো শহরে একজন এবং দক্ষিণাঞ্চলীয় শহর থাতোনে একজন মারা যান পুলিশের গুলিতে।

আন্দোলনকারীরা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, শনিবার মোনিওয়া শহরে বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালায় জান্তা সরকারের পুলিশ বাহিনী। এ সময় তারা স্টান গ্রেনেড নিক্ষেপ করেও আতঙ্ক ছড়ায়।

এ পর্যন্ত ৫৫০ জনকে গুলি করে হত্যা করেছে জান্তা সরকারের পুলিশ বাহিনী, এদের মধ্যে ৪৬ শিশুও রয়েছে।

নির্বাচনে কারচুপির ধোঁয়া তুলে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে আটক করে গত ১ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ