1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মামুনুলকে মুক্তি না দিলে আন্দোলনের হুমকি খেলাফত মজলিসের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ৪:৫০ pm

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। তাকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন দলটির নেতারা।

রোববার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির নেতারা বলেন, রমজান মাসে আলেম-উলামা ও সাধারণ মানুষকে হয়রানি ও গ্রেফতার করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। নেতাদের হয়রানি ও গ্রেফতার বন্ধ করে আটককৃতদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বানা জানান তারা। অন্যথায় আলেম-উলামারা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বলা হয়, হয়রানি ও গ্রেফতার করে আলেম-উলামাদের আন্দোলনকে ঠেকানো যাবে না। দেশের জনগণ ইসলাম ও দেশের প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত বলেও জানানো হয়।

যারা বিবৃতি দিয়েছেন তারা হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাঈল নূরপুরী, নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান, মুফতি সাঈদ নূর ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন।

মাওলানা মামুনুল হককে রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ