1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাদরাসায় গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনের নির্দেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১ ১২:১১ am
করোনার ঊর্ধ্বগতির মধ্যেই মাদরাসায় নতুন নির্দেশনা

বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ ঊর্ধ্বগতির মধ্যেই দেশে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য কারিগরি ও মাদরাসায় নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন কর্মসূচি পালনের জন্যও নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের নির্দেশনা অনুযায়ী আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করতে হবে। এই দু’দিন উদযাপনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশের সকল কারিগরি ও মাদরাসা শিক্ষা-প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে। আদেশে এসব শিক্ষা-প্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শিক্ষার্থীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা হঠাৎ করেই সাড়ে তিন হাজার অতিক্রম করেছে, যা কিনা আট মাসের মধ্যে সর্বাধিক। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩৮ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৫৫৪ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৯৫৪ জনের। হঠাৎ করেই দেশে করোনার এমন পরিস্থিতিতে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ওই সকল নির্দেশনা এলো।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ