1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১ ১০:০৬ am

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের হরিণাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সেলিম মিয়া (২১) উপজেলার ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে, আবুল কাশেমের ছেলে সবুজ মিয়া (২০), লাল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯)। তিনজনই ইটভাটা শ্রমিক ছিলেন।

মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ জানান, ইটভাটায় কাজ শেষে প্রতিদিনের মতো মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই তিনজন। তারা হরিণাতলা এলাকায় পৌঁছলে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি গাছের চারা বোঝাই ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত হন দুজনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ