1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মধুবন ব্রেডকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১ ১০:৩৮ pm

নগরের মুরাদপুরের মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ইপিজেডের নিউমুরিং কনটেইনার টার্মিনাল এলাকার পোর্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ জুন) র্যা ব ও বিএসটিআইয়ের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এ অভিযানে নেতৃত্ব দেন। বিএসটিআই চট্টগ্রামের উপ পরিচালক মোস্তাক আহমদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বিএসটিআই আইনে আড়াই লাখ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, নিরাপদ খাদ্য আইন, ভোক্তা অধিকারসহ বিভিন্ন আইনে আরও ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ প্রতিষ্ঠানকে মোট জরিমানা করা হয়েছে সাড়ে ১৪ লাখ টাকা।

পোর্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন, রান্নার পাশে ওয়াশরুম, রান্না করা খাবার ও কাঁচা খাবার একসঙ্গে রাখা ও ফার্মেন্টেড মিল্ক (দধি) পণ্যের বিএসটিআই লাইসেন্স না থাকায় ওজন ও পরিমাণ মানদণ্ড আইন ও ভোক্তা অধিকার আইনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে র‌্যাবের কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মো. ইয়াছিন, বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) মো. শহীদুল ইসলাম ও পরিদর্শক (মেট) মো. মুকুল মৃধা সহায়তা করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ