1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভারতে করোনা শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ১২:৪৫ pm

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে রেকর্ড সংখ্যক মৃত্যু ও সংক্রমণের সাক্ষী হয়েছে ভারত। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন করোনা রোগী। ভারতে করোনার ইতিহাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৮৭ জনে। আর নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে রেকর্ড ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জনের শরীরে। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জন।

বুধবার (২৮ এপ্রিল) সকালে কেন্দ্রীয় সরকার প্রচারিত স্বাস্থ্য বুলেটিনের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে যথাক্রমে- মহারাষ্ট্রে ৬৬ হাজার ৩৫৮, উত্তর প্রদেশ ৩২ হাজার ৯২১ জন, কেরালা ৩২ হাজার ৮১৯, কর্নাটক ৩১ হাজার ৮৩০ এবং দিল্লিতে ২৪ হাজার ১৪৯ জনের শরীরে।

গত ২৪ ঘণ্টায় মোট সংক্রমণের ৫২ শতাংশই এই পাঁচটি রাজ্যে। আর সর্বোচ্চ ৮৯৫ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ