1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভারতে একদিনে ২ লাখ ৭৩ হাজার করোনা শনাক্ত, মৃত্যু ১৬১৯

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ ১২:৩৯ pm

ভারতে করোনা পরিস্থিতি দিনকে দিন ভয়াবহ হয়ে ওঠছে। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে একদিনে রেকর্ড ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন রোগী শনাক্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ১৬১৯ জনের। সোমবার (১৯ এপ্রিল) হিন্দুস্তান টাইমস এসব তথ্য জানায়।

খবরে বলা হয়, গত ৫ দিন ধরে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখের গণ্ডি পেরিয়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ২৯ হাজার ৩২৯। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৮২১ জন।

এর আগে রোববার (১৮ এপ্রিল) ভারতে সংক্রমিত হয়েছিলেন ২ লাখ ৬১ হাজার ৫০০ জন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ