1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ব্রিটিশ রাজপরিবারে নতুন অতিথি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১ ১০:৪৩ pm

প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেলের ঘর আলোকিত করে এসেছে নতুন অতিথি। তাদের সংসারে দ্বিতীয় শিশু জন্ম নিয়েছে বলে ঘোষণা করেছে ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্স।

রোববার (৬ জুন) বিবিসি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৪ জুন) রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান্তা বারবারা হাসপাতালে দম্পতির মেয়ে শিশু জন্ম গ্রহণ করেছে। মা এবং কন্যা দু’জনেই ভালো আছেন।

দ্বিতীয় সন্তানের নাম লিলিবেট (লিলি) ডায়নামাউন্টব্যাটেন-উইন্ডসর। হ্যারি-মেগান দম্পতি জানিয়েছেন, দাদীর নামের অংশের সঙ্গে মিলিয়ে তার ডাকনাম লিলিবেট রাখা হয়েছে। এছাড়া, মধ্য নাম ডায়না রাখা হয়েছে তার আদরের মৃত দাদীর সম্মানে।

প্রিন্স হ্যারি এবং মেগানের ঘরে প্রথম সন্তান এসেছিল ২০১৯ সালের মে মাসে। তার নাম আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর। এই নাম রাখার মধ্য দিয়ে ডিউক ও ডাচেস অব সাসেক্স তাদের প্রথম সন্তানের জন্য কোনো পদবি ব্যবহার না করার সিদ্ধান্ত নেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ