1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব: গ্রেপ্তার বেড়ে দাঁড়াল ৫১৭

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১ ৮:৫১ pm

গত দুই মাস আগে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কর্মসূচি চলাকালে শহরজুড়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা করা মামলায় আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ মে) রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার বেড়ে দাঁড়াল ৫১৭ জন।

জেলা পুলিশের দাবি, গ্রেপ্তারদের মধ্যে অধিকাংশই হেফাজতের নেতাকর্মী ও সমর্থক। তবে গ্রেফতারদের মধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীও রয়েছেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: দায় স্বীকার করে যাদের নাম বললেন কাসেমী

রোববার (৩০ মে) দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতের তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় এ পর্যন্ত ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়।

সবগুলো মামলায় ৪১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোককে আসামি করা হয়। শনিবার (২৯ মে) রাত পর্যন্ত ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, তাণ্ডবের ঘটনার সময়ের প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। যা আগামী দিনেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায়। এসময় হামলাকারীরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পৌরসভা কার্যালয়, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, এসিল্যান্ডের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া পৌর মিলনায়তন, পুলিশ সুপারের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এসময় পুরো ব্রাহ্মণবাড়িয়া ধ্বংসের নগরীতে পরিণত হয়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ