1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোর সঙ্গে সংঘর্ষে পিকআপের ২ যাত্রী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১ ১২:১৫ pm

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাইক্রোবাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের আলীনগর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজন হলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লাটিয়া এলাকার রিপন খন্দকারের ছেলে রনি খন্দকার (১৬)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, আজ সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি পিকাপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের দুই আরোহী মারা যান।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান ওসি। গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে একই স্থানে তিনজন নিহত হয়েছিল।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ