1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১ ৯:৫৩ pm

বেনাপোল বন্দর দিয়ে রোববার সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে রোববার সকাল-সন্ধ্যা দুই দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ থাকে।

আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য ওঠানামাসহ খালাস প্রক্রিয়া ছিল স্বাভাবিক। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার অব্যাহত আছে স্বাভাবিকভাবে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্ত্তিক চক্রবর্তী জানান, দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমদানি রফতানি বন্ধ আছে। এ উৎসবটি ‘হলি’ নামে পরিচিত।

হলি উৎসবের কারণে শনিবার দুপুরের পর থেকে সব ধরনের আমদানি রফতানি বাণিজ্য কমে যায়। ফলে রোববার বেনাপোল দিয়ে কোনো আমদানি-রফতানি হচ্ছে না। সোমবার সকাল থেকে পুনরায় পুরোদমে আবারও চলবে আমদানি-রফতানি বাণিজ্য।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত ৮শ’ পাসপোর্টধারী যাত্রী দুই দেশে যাতায়াত করেছেন।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান জানান, ভারতে হলি উৎসবে সরকারি ছুটি থাকায় রোববার আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আমাদের আগেই লিখিতভাবে জানিয়েছে। তবে আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরে কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মে। সোমবার সকাল থেকে আবার এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ