1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বৃষ্টিতে ভিজতে পারে ঈদের দিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১ ১০:০৬ am

মাসভরা প্রচণ্ড গরমের পর বৃষ্টির দেখা মিলেছে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে।

এমন বৃষ্টিময় আবহাওয়া আরও কিছুদিন চলবে, ফলে এবার ঈদও হতে পারে বৃষ্টিভেজা।

গত কয়েকদিনে গরমের অস্বস্তি দূর করেছে বৃষ্টি। কোথাও কোথাও মাঝারি ঝড়ও হয়ে গেছে।

ঈদের সময়টায় তেমন বর্ষণ না থাকলেও এক পশলা বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আরিফ হোসেন।

বাংলাদেশে বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার ঈদুল ফিতর হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে শুক্রবার।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ঈদের দিন সকালে ও বিকালে বৃষ্টি হতে পারে। তবে ভারি বর্ষণের তেমন আভাস নেই; হতে পারে এক পশলা বৃষ্টি। রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে। রংপুর ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকবে বেশি।

তিনি বলেন, বৈশাখের শেষে ও জ্যৈষ্ঠ মাসের শুরুতে যে বৃষ্টি হয়, তাতে কালবৈশাখীরও দাপট থাকে বলে তেমন প্রস্তুতি রাখা উচিৎ।

১৪-১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির প্রবণতা থাকবে বলে জানা গেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ