1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে নেত্রকোনায় র‌্যালী ও আলোচনা সভা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১ ১২:৪৮ pm

রাত্রি দাস: “প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন” এ প্রতিপাদ্যে নেত্রকোনায় পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস।

দিবসটি উপলক্ষে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে নেত্রকোনায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১ জুন মঙ্গলবার সকাল ১০টায় জেলা শহরের প্রাণী সম্পদ দপ্তরের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল মাহমুদের সভাপতিত্বে জুম মিটিংএ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ময়মনসিংহ প্রাণি সম্পদ বিভাগের পরিচালক ডাঃ সুখেন্দু গায়েন, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর, জেলা প্রেসক্লাব সম্পাদক এম, মুখলেছুর রহমান খান ও সফল খামারী আহমেদ আলী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা দুধের চাহিদা পূরণ করতে প্রতিটি গ্রামে গ্রামে দুগ্ধজাত গরুর খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ