
ভিন্নবার্তা প্রতিবেদক: দেশের বিশিষ্ট ব্যবসায়ী, এস এস রহমান গ্রুপের চেয়ারম্যান রকিবুল আলম দিপু’র শ্রদ্ধেয়া মা রাকিবা পারভীন আজ ২১ এপ্রিল সকাল ৭টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি বেশ কিছুদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্ট এ ছিলেন। মরহুমার নামাজে জানাজা আজ বাদ আসর গেন্ডারিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মরহুমা রাকিবা পারভীন মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ব্যবসায়ী রকিবুল আলম এর এক ভাই ও বোন অস্ট্রেলিয়ায় বসবাস করেন।
এদিকে রকিবুল আলম দিপু দ্বিতীয় বারের মত করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। বিশিষ্ট এই ব্যবসায়ীর পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
মরহুমা রাকিবা পারভীনের রূহের মাহফিরাত কামনা করে বন্ধু-বান্ধবসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে জনাব রকিবুল আলম দিপু। মহান আল্লাহ তায়ালা যেনো মরহুমাকে জান্নাতুল ফিরদাউসের নসিব করে এই প্রার্থনা করেন তিনি। এছাড়া তাঁর পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।
এদিকে বিশিষ্ট এ ব্যবসায়ীর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে অনলাইন নিউজ পোর্টাল ভিন্নবার্তা ডটকম পরিবার। অপরদিকে মহান আল্লাহ যেনো তাঁর মায়ের ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে নেন এই দোয়াও করা হয় ভিন্নবার্তা ডটকম পরিবারের পক্ষ থেকে।
বিশিষ্ট এই ব্যবসায়ীর মায়ের মৃত্যুকে ব্যবসায়ী মহল গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস