1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিয়ের পরেরদিনই মক্কায় প্রিয়াঙ্কা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৩:০৯ pm

বিয়ে করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। তার বরের নাম রাকিবুল হাসান। গত ৯ নভেম্বর পুরান ঢাকায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসান পেশায় ব্যবসায়ী (টেক্টটাইল ইঞ্জিনিয়ার)।

বিয়ের পরের দিন নবদম্পতি ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন তারা।

এ বিষয়ে প্রিয়াঙ্কা জামান কালের কণ্ঠক বলেন, “রাকিবের সঙ্গে পরিচয় খুব বেশি দিনের নয়। অল্প দিনের পরিচয়ে তাকে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি সে কেমন মানুষ, তার মানসিকতা কেমন এবং আগামীতে আমাকে কতটা আগলে রাখতে পারবে।

সবকিছু বিবেচনা করে তাকে বিয়ে করেছি। মূল কথা, বিগত দিনে যেমন মানুষের স্বপ্ন দেখেছি, রাকিব ঠিক তেমনি একজন মানুষ।”
প্রিয়াঙ্কা জামান বলেন, “নারী জীবনের স্বপ্নই থাকে জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মনের মানুষ পাওয়া, রাকিব ঠিক তাই। রাকিবও আমাকে পেয়ে ভীষণ খুশি, আমি তার বিনয়ে মুগ্ধ, তার যত্নে মুগ্ধ।

বিয়ের পরের দিন ওমরাহ হজ পালনের জন্য রওনা হই। সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি এবং বাকিটা জীবন সুখে-দুঃখে একসঙ্গে কাটাতে পারি। আগামী জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।”
প্রেম নয়, পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা-রাকিব। এ তথ্য জানিয়ে রাকিব বলেন, “একটি অনুষ্ঠানে প্রথম প্রিয়াঙ্কাকে দেখি, প্রথম দেখেই তাকে ভীষণ ভালো লেগেছিল।

এরপর আমাদের মধ্যে দু-তিনবার দেখা হয়েছে। তবে প্রেমের সম্পর্কে না গিয়ে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিই, যা পরবর্তীতে পারিবারিকভাবে সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি খুব খুশি।”
ছোট ও বড় পর্দায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা জামান। এখন তার অভিনীত দুটো ধারাবাহিক নাটক টিভিতে প্রচার হচ্ছে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো হলো—‘কী করে বলব তোমায়’, ‘যন্ত্রণা’, ‘তবুও প্রেম দামি’।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ