1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিদ্যালয়ের নামে ই-মেইল আইডি খোলার নির্দেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১ ৬:১৯ pm

সব প্রাথমিক বিদ্যালয়ের নামে ই-মেইল আইডি খোলার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের ই-মেইল সংরক্ষণ করতে জেলা, উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে।

সেবা সহজীকরণ ও সরকারি আদেশ-নির্দেশনা সংক্রান্ত সব তথ্য সরাসরি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে এমন নির্দেশনা দেয়া হয়।

বুধবার (৯ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, শিক্ষকদের সহজে ও তাৎক্ষণিক সেবা পৌঁছাতে এ নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা বা থানা শিক্ষা অফিসে ঘুরে যেন শিক্ষকদের কোনো সেবা বা সরকারি আদেশ-নির্দেশনা নিতে না হয়, কেউ যেন হয়রানির শিকার না হন সে লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

প্রত্যেক বিদ্যালয়ে পাঠানো এ-সংক্রান্ত চিঠিতে নির্ধারিত ছকে জেলার নাম, উপজেলা/থানার নাম, ক্লাস্টারের নাম, বিদ্যালয়ের নাম, প্রধান শিক্ষকের নাম ও মোবাইল নম্বর, বিদ্যালয়ের নামে ই-মেইল আইডি সংরক্ষণ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের আগামী ১৫ জুনের মধ্যে এসব তথ্য ঢাকা বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ