1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপি নেতাদের খালেদাকে মাইনাস করার দুরভিসন্ধি কি-না, প্রশ্ন ড. হাছানের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১ ৬:০৭ pm

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন আসলে তাকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য বিএনপি নেতাদের দুরভিসন্ধি কি-না, সেটি একটি প্রশ্ন।

সোমবার ঢাকায় মিন্টু রোডের সরকারি বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপির মধ্যে তো নানা ধরনের অন্তঃকোন্দল আছে। পত্রিকায় খবর বেরিয়েছে, দলে তাদের চেয়ারম্যানের লোক, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লোক রয়েছে। আবার এরমধ্যে নানা ধারা-উপধারাও আছে। এগুলোর বহিঃপ্রকাশ অনেকেই বিভিন্ন সময়ে দেখেছে। অন্তঃকলহে নিজেদের মারামারিতেই বিএনপির বিভিন্ন সভা-সমিতি পণ্ড হয়ে যায়। তাদের একেক নেতা একেক ধরনের কথা বলেন। সুতরাং দেশে চিকিৎসা নিয়ে যখন খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন, এমন সময়ে বিএনপির যেসব নেতৃবৃন্দ তাকে বিদেশ পাঠাতে বলছে, সেটির মধ্যে কোনো দুরভিসন্ধি আছে কি-না, সেটি একটি জিজ্ঞাসা।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে অনলাইনে যুক্ত হয়ে সায়েদাবাদের আর কে চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন মন্ত্রী।

স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন টয়েলের পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এমএ করিম, বীর মুক্তিযোদ্ধা আবদুল গণি ও স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে প্রায় পাঁচশত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ