1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

বাসায় কাজের কথা বলে তরুণীকে যৌনতায় বাধ্য করায় দম্পতি গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১ ৫:৪৫ pm

চাঁদপুর সদর থানা এলাকায় একটি বাসায় আটকে রেখে দীর্ঘদিন ধরে এক তরুণীকে জোরপূর্বক যৌনতায় বাধ্য করে আসছিল এক দম্পতি। সর্বশেষ এই অত্যাচার থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এ ফোন দিয়ে সাহায্য চান ভুক্তভোগী। পরে ৯৯৯-এর ফোনে চাঁদপুর সদর থানা পুলিশ ওই ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে।

রোববার (২৫ জুলাই) জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার চাঁদপুর সদর থানার ওয়ারলেস স্কুলের পাশের একটি ভবন থেকে কান্নাজড়িত স্বরে একজন তরুণী (১৮) ৯৯৯ নম্বরে ফোন করেন। ফোনে তিনি জানান, তার বাড়ি চাঁদপুরের মতলব থানায়। সাড়ে তিন মাস আগে মাহি ও মাহির স্বামী রিপন তাদের বাসায় কাজের কথা বলে তাকে নিয়ে আসে। কিন্তু তাকে দিয়ে ঘরের কাজের পরিবর্তে জোর করে যৌনতায় বাধ্য করানো হচ্ছিল। এ ধরনের কাজ করতে অস্বীকার করলে তাকে মারধর করা হতো। এখন সে এক খদ্দেরের ফোন থেকে টয়লেটে লুকিয়ে ৯৯৯-এ ফোন করে। কলার ৯৯৯-এর কাছে তাকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায়।

আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি চাঁদপুর সদর থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে চাঁদপুর সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

পরে চাঁদপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুজ্জামান ৯৯৯-কে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেন এবং আটকে রেখে জোরপূর্বক যৌনতায় বাধ্য করার অভিযোগে মাহি আক্তার বর্ষা ওরফে মাকসুদা বেগম মাহি (২৬) ও তার স্বামী রিপন গনিকে আটক করা হয়।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ