
নাটোরে ট্রাক থেকে পড়ে গিয়ে বাসচাপায় স্বাধীন (২১) নামে এক হেলপার নিহত হয়েছে। রোববার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের হয়বতপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বাধীন রাজশাহীর চারঘাট উপজেলার গোপালপুর গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে। হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) রেজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।
ভিন্নবার্তা/এমএসআই