1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনের প্রস্তাব ভারতের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ১:৪৬ pm

করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এখনই টিকা দিতে পারছে না ভারত। তবে যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের প্রস্তাব দিয়েছে দেশটি।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

ভারত এখনই অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা টিকা বাংলাদেশে দিতে পারছে না। সে কারণে ভারত বায়োটেক উদ্ভাবিত কোভ্যাক্সিনের যৌথ উৎপাদনে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে ভারত।

শনিবার (২৪ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এ সংক্রান্ত একটি নোট ভারবাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নোট ভারবালে এ প্রস্তাব দেওয়া হয়।

ভারতে এখন কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এ টিকার ৭৮ শতাংশ কার্যকর বলে জানিয়েছে ভারত বায়োটেক।

বাংলাদেশ ভারত থেকে তিন কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা টিকা আনার চুক্তি করেছে। তবে এখন পর্যন্ত টিকা এসেছে ৭০ লাখ। এর বাইরে ভারত উপহার হিসেবে দিয়েছে ৩৩ লাখ টিকা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ