1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশে অনুমোদন পেল চীনা ভ্যাকসিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ৩:৪৪ pm

করোনা মহামারিতে রাশিয়ার স্পুতনিক-ভি টিকার পর এবার চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার এ কথা জানান।

তিনি বলেন, “আজকে আমরা সিনোফার্মের টিকার অনুমোদন দিলাম। এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে।”

এর আগে বুধবার রাশিয়ার স্পুতনিক-ভি এবং চীনের সিনোফার্মের ভ্যাকসিন দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে উৎপাদনের প্রস্তাব অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকার সরবরাহ সংকটের মধ্যে দ্রুত দুটি নতুন টিকার অনুমোদন দেওয়া হলো।

এ নিয়ে বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘রাশিয়া ও চীনের ভ্যাকসিন উৎপাদন নিয়ে আলোচনা চলছে। তার মানে আবার এই নয় যে প্রথম উৎস (ভারতের সেরাম) বাতিল হয়ে গেছে। প্রথম উৎস থেকে ভ্যাকসিন আনার চেষ্টাও আমরা করে যাচ্ছি।’

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ