1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ ৯:৩৭ pm

বিয়ের একদিনের ব্যবধানে বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক তরুণী। এ ঘটনায় গত সোমবার (১৮ এপ্রিল) মধ্য রাতে নগরীর বিমান বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

যদিও বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবী করেছেন জসিম উদ্দিন। এদিকে অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। জসিম নগরীর সাগরদী ব্রাঞ্চ রোডের বাসিন্দা শুক্কুর আলীর ছেলে। গত ১৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে অন্যত্র বিয়ে করেন মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন।

বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, গত সোমবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী এলাকার এক তরুণী (২৫)। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ৮ বছর ধরে জসিমের সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর ওই তরুণীর একা বাসায় গিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে জসিম।

এ ঘটনায় ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে অবৈধভাবে গর্ভপাত করানো হয়। এরপর ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করার কথা অভিযোগে উল্লেখ করা হয়। সর্বশেষ গত ৫ মার্চ রাতে ওই তরুণীর বাসায় গিয়ে তাকে আবারও ধর্ষণ করে জসিম।

পরে বিয়ের জন্য জসিমকে চাপ দেয় সে। এ সময় জসিম অন্যত্র বিয়ে করেছে এবং তাকে বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেয়। এতে ওই যুবতী মানসিকভাবে ভেঙে পড়ে। আত্মীয়-স্বজনের সাথে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগের বিষয়ে মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন বলেন, বরিশালের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সবাই জানেন। এটা তার বিরুদ্ধে দলীয় প্রতিপক্ষের ষড়যন্ত্র বলে দাবী করেন তিনি। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানোর কথা বলেন তিনি।

বিমান বন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, এক তরুণীর লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ