1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ে যাওয়ার আগে করোনা আক্রান্ত রিয়াজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ৬:২৪ pm

করোনা আক্রান্ত জনপ্রিয় অভিনেতা রিয়াজ। শুক্রবার (০২ এপ্রিল) বিকেলে তিনি সময় সংবাদকে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল রিয়াজের। তবে নিয়ম অনুযায়ী দেশ ত্যাগ করার আগে রোববার (২৮ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। যাওয়ার সব প্রস্তুতি শেষ, বাকি শুধু করোনা পরীক্ষার ফল জানা।

সোমবার (২৯ মার্চ) পরীক্ষার ফল হাতে এলে রিয়াজ জানতে পারেন, তার কোভিড-১৯ পজিটিভ।

আপাতত শুটিংয়ে ভারত যাওয়া হচ্ছে না রিয়াজের। বাসায় চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, ‘এখন আগের থেকে একটু ভালো আছি। বাসাতেই চিকিৎসা নিচ্ছি। দোয়া করবেন।’

‘বঙ্গবন্ধু’ ছবিতে তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা ছিল রিয়াজের। শুরুতে এই চরিত্রে অভিনয়ের কথা ছিল দেশের আরেক জনপ্রিয় নায়ক ফেরদৌসের। কিন্তু ভারতে প্রবেশ সংক্রান্ত নিষেধাজ্ঞায় শেষ পর্যন্ত তাঁর আর ছবিটিতে অভিনয়ের সুযোগ হয়নি। ফেরদৌসের পরিবর্তে এই চরিত্রে নেওয়া হয় রিয়াজকে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ