1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কামরাঙ্গীরচরে তিনদিনের কর্মসূচি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১ ৪:৫০ pm

রাজধানীর কামরাঙ্গীরচরে সরকারি হাসপাতাল মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২৫, ২৬ এবং ২৭ মার্চ এসব কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৫টায় এই কর্মসূচির উদ্বোধন করবেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম। ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন। এ আয়োজন সফল করতে বুধবার (২৪ মার্চ) কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে সংবাদ সম্মেলন করেন তিনি।

কাউন্সিলর বলেন, ‘বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বাংলার ইতিহাসে এক অমর সাক্ষী হয়ে অধিষ্ঠিত হতে যাচ্ছে কামরাঙ্গীরচর। এই আয়োজনে ইতিহাসখ্যাত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি, কারাগারের বঙ্গবন্ধু সেল, জাতীয় স্মৃতিসৌধ রেপ্লিকা নির্মাণ করা হবে। এছাড়া বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনী কর্নার, শিশু কর্নার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন নিয়ে স্থিরচিত্র প্রদর্শনীসহ বৈচিত্র্যময় আয়োজন রয়েছে।’

মোহাম্মদ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কারাগারের যে কক্ষটিতে থাকতেন অনেকেরই তা দেখার সুযোগ হয়নি। অনেকের সাভারের জাতীয় স্মৃতিসৌধের কথা শুনেছেন, কিন্তু ফুল দেয়ার সৌভাগ্য হয়নি। তাদের মনের আকাঙ্ক্ষা পূরণে কামরাঙ্গীরচরে এই আয়োজন করা হয়েছে। এই আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করছেন স্থানীয় সংসদ কামরুল ইসলাম। এ ধরনের আয়োজন করায় ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসকে সাধুবাদ জানাই।

তিন দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তৃতীয় দিন প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগী অধ্যাপক রেজাউল কবির রকি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ