1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফিল্ডিংয়ে কলকাতা, দলে আছেন সাকিব

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ৮:১২ pm

আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগ্যান।

প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙেনি কেকেআর। সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানো দল নিয়েই মাঠে নামছে তারা। অর্থাত এ ম্যাচেও খেলছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। গত ম্যাচে ব্যাট হাতে ৩ রান এবং বল হাতে এক উইকেট নিয়েছিলেন সাকিব।

অন্যদিকে, মুম্বাইয়ের একাদশে এসছে একটি পরিবর্তন। ক্রিস লিনের পরিবর্তে নেয়া হয়েছে প্রোটিয়া ক্রিকেটার কুইন্টন ডি কককে।

কলকাতা একাদশ:
শুভমান গিল, নিতীশ রানা, রাহুল ত্রিপাঠি, আন্দ্রে রাসেল, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, প্যাট কামিন্স, প্রাসিধ কৃষ্ণা, হরভজন সিং, বরুন চক্রবর্তী।

মুম্বাই একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেরক্ষক), সুর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, মার্কো জানসেন, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ