
ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক শহিদুজ্জামান খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।করোনাভাইরাস (কোভিড-১৯) পরবর্তী জটিলতায় মারা গেছেন তিনি।
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন শহিদুজ্জামানকে রোববার (৩০ মে) সন্ধ্যা ৭টার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান প্রতিবেদক এস এম জাহাঙ্গীর আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহিদুজ্জামান খান করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে চিকিৎসার পর তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ডায়াবেটিস ও কিডনির সমস্যার কারণে নানা জটিলতা দেখা দেয়। আজ সন্ধ্যা ৭টার কিছু সময় পর তিনি মারা যান।
জাহাঙ্গীর আলম আরও জানান, শহিদুজ্জামান খানের কিডনির ডায়ালাইসিস চলছিল। তিনি গত ৭ মে থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন