1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির তাণ্ডব, বজ্রপাতে ২৬ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ১০:৫৫ am

ভারতের পশ্চিমবঙ্গে সোমবার প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়েছে। এ সময় বজ্রপাতে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজ্যে হুগলি জেলায় ১১ জন, মুর্শিদাবাদে ৯, বাঁকুড়ায় ২ ও দুই মেদিনীপুরে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে সারা রাজ্যটিতে বজ্রপাতে মোট ২৬ জন প্রাণ হারিয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হুগলির খানাকুলে বাজ পড়ে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। খানাকুলে বজ্রাঘাতে মারা গেছে আরও ২ জন।

পোলবার দাদপুরে প্রাণ গেছে ৩ জনের। তারকেশ্বরেও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হরিপাল এবং সিঙ্গুরে এক জন করে ২ জন মারা গেছে। সব মিলিয়ে হুগলি জেলাতেই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ১১ জন।

মুর্শিদাবাদের জঙ্গিপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। বহরমপুরে মৃত্যু হয়েছে আরও ২ জনের। সোমবার দুপুরে যখন ঝড়বৃষ্টি শুরু হয় সেই সময় অনেকেই জমিতে চাষের কাজে ব্যস্ত ছিলেন। আহত হয়েছেন ৭ জন। তাদের জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও দুটি পৃথক জায়গায় বাজ পড়ে মৃত্যু হয়েছে এক নারীসহ ২ জনের। মেদিনীপুরে ও বাঁকুড়ায় ২ জনকে করে মোট ৪ জন নিহত হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ