1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১ ৩:৪৫ pm

প্রকাশ্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী। রাজধানীর বিজয় সরণিতে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গাড়িতে থাকা পরিকল্পনামন্ত্রীর হাত থেকে তার আইফোন নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী। পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার শেরেবাংলা নগরে একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সংবাদ ব্রিফিংয়ের সময় এসব তথ্য জানান।

তিনি বলেন, রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজিং করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে পালিয়ে যায়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল।

গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ