1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পদোন্নতি মানে বাড়তি দায়িত্ব : আইজিপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১ ৯:৩৫ pm

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বুদ্ধিমত্তার সঙ্গে, ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। বড় পদে পদোন্নতি মানে বাড়তি দায়িত্ব। যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে সবসময় সচেষ্ট থাকতে হবে।

মঙ্গলবার (৪ মে) পুলিশ সদরদফতরে অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সাতজন কর্মকর্তার র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১২ বছরে পুলিশের আধুুনিকায়নে অনেক অর্জন হয়েছে। এ অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, সম্মান ও মর্যাদার সঙ্গে চাকরি করতে হবে, যেন অবসরে যাওয়ার সময় গর্ব নিয়ে চাকরি থেকে যাওয়া যায়।

এ সময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানান আইজিপি। সেই সঙ্গে তাদের সার্বিক সাফল্য কামনা করেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজিদের মধ্যে সৈয়দ নুরুল ইসলাম ও মোহাম্মদ হারুন অর রশীদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (অর্থ) এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, এসবির অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ