1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় হেফাজত নেতা মাওলানা আবদুল কাইয়ুম গ্রেপ্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ৮:১৬ pm

নেত্রকোনা প্রতিনিধি : হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা শহরের মালনী জামিয়া হুসাইনিয়া মাদরাসার মহা-পরিচালক মাওলানা আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার জেলার কেন্দুয়া উপজেলার একটি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ২০১৩ সালে হেফাজতের তান্ডবের ঘটনার মামলার আসামি মাওলানা আবদুল কাইয়ুম। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নেত্রকোনা ডিবি পুলিশের একটি দল তাকে কেন্দুয়ার একটি মাদরাসা থেকে গ্রেপ্তার করে। পুলিশ তাকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান,মাওলানা আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ