1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

নেত্রকোনায় পৃথক অগ্নিকাণ্ডে একটি বাসা ও দোকান পুড়ে ছাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১ ৪:৪১ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর ও কেন্দুয়ায় পৃথক পৃথক অগ্নিকাণ্ডে একটি বাসা ও ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জেলা শহরের আখড়ার সামনে অজহর রোড় এলাকার আলাউদ্দিনের বাসায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে আলাউদ্দিনের বাসা ও সামনের দোকান ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলেও প্রায় আধা ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে। এতে তাদের বাসাটি সম্পূর্ণ পুড়ে গেছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার ভোর রাত পাঁচটার দিকে জেলার কেন্দুয়া উপজেলার মোজাফ্ফরপুর ইউনিয়নের গগ্ডা নতুন বাজারের শহীদ মিয়া মার্কেটে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে গেছে।
স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার ভোর রাতে শহীদ মিয়া মার্কেটের হৃদয় মিয়ার ব্যাটারি ও ইঞ্জিনের যন্ত্রাংশের দোকানে আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকান মালিকরা হলেন, ব্যাটারি ও ইঞ্জিনের যন্ত্রাংশ ব্যবসায়ী হৃদয় মিয়া, গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মোস্তাক আহমেদ, চা দোকানী ইছহাক মিয়া ও কীটনাশক ব্যবসায়ী আবুল কাশেম খান। ক্ষতিগ্রস্থরা জানায়, আগুনে তাদের প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।
কেন্দুয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ