
নেত্রকোনার ভারতীয় সীমান্তবর্তী দুই উপজেলায় আশংকাজনক হারে কভিড-১৯ করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ার কারনে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ভাইরাসে ১৮ জন সনাক্ত হয়েছেন এর মধ্যে দূর্গাপুরেই নয়জন।
জেলা প্রশাসকের নির্দেশনায় রবিবার রাত সাড়ে ১০টার দিকে দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিধি নিষেধ জারি করা হয়। দুই উপজেলায় মাইকিং করে জনসাধারণকে অবহিত করা হয়।
গণ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,গত কয়েকদিন যাবৎ সীমান্তের দুই উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের প্রকোপ আশংকাজনক হারে বৃদ্ধি পেতে থাকায় মানুষের স্বাস্থ্য ঝুকির কথা চিন্তা করে এ বিধি নিষেধ আরোপ করা হয়। বিধি নিষেধের মধ্যে রয়েছে,সীমান্ত এলাকায় ঔষধের দোকান ছাড়া অন্যান্য দোকানগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। দু’উপজেলার ব্যবসা প্রতিষ্টান দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ নিজ বাড়ির বাহিরে যেতে পারবে না।
এ ছাড়া মৃতদেহ সৎকার,জরুরী চিকিৎসাসেবায় মাস্ক পড়ে হ্যান্ড স্যানিটাইজারসহ জীবানুনাশক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দিনের বেলা কাচাঁ বাজারগুলো উন্মূক্ত স্থানে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সটঃ কাজি মোঃ আব্দুর রহমান,জেলা প্রশাসক নেত্রকোনা।
ভিন্নবার্তা/এমএসআই