1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিজের বক্তব্য নিয়ে এবার গণমাধ্যমকে দুষলেন আব্বাস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ৪:১৭ pm

ভিন্নবার্তা প্রতিবেদক: দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে সরকার গুম করেনি বলে যে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেটা তিনি সরকারকে কটাক্ষ করে বলেছেন বলে দাবি করেছেন।

বিকেলে শাজাহানপুরে নিজের বাসায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।

মির্জা আব্বাস বলেন, ইলিয়াস আলীকে সরকার গুম করেনি বলে যে বক্তব্য আসছে সেটা আমি সরকারকে কটাক্ষ করে বলেছি। সরকার করেনি তাহলে কে করেছে খুঁজে বের করে দেয়া হোক। আমি তাই বলেছি। গণমাধ্যমে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আব্বাস বলেন আমি যা বলেছি ঠিকই বলেছি। আমার বক্তব্য খণ্ডিতভাবে বিকৃত করে প্রচার করা হয়েছে। একটি গণমাধ্যম লিখেছে যে ৬ ঘন্টা পর আব্বাসের শুরু বদল। মির্জা আব্বাস ইউটার্ন করেনা। যা বলেছি ঠিক বলেছি।

সংবাদ সম্মেলনে তাকে বিব্রতকর প্রশ্ন করতে না করার অনুরোধ করেন তিনি।

এসময় মির্জা আব্বাসের বাসায় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান রতন, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ