1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নারায়ণগঞ্জে বোমা আতঙ্কে পুলিশ বক্স ঘেরাও

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১ ৬:১৯ pm

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স বোমা আতঙ্কে ঘেরাও করে রেখেছে পুলিশ।

সোমবার (১৭ মে) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন বোমাসদৃশ একটি ব্যাগ দেখে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ বক্স থেকে সরে যান। পরে তিনি বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

সরেজমিন গিয়ে দেখা যায়, পুলিশ ও র্যাব সদস্যরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি ঘেরাও করে রেখেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, বোমাসদৃশ ব্যাগ দেখে সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি ঘেরাও করে রাখা হয়েছে। ডিএমপির বম্ব ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ