1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নারায়ণগঞ্জে কারখানায় আগুন, দগ্ধ ৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১ ২:২২ pm

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাপড়ের কারখানায় আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার দিনগত রাত ৩টায় মদনপুরের নয়াবাড়ি এলাকায় ‘নিকি প্রিন্ট নিটিং ও ডাইং’ নামের একটি কারখানায় তারা দগ্ধ হন।

তারা হলেন- কারখানার টেকনিশিয়ান মো. আলম (২৫), অপারেটর মো. বশির আহমেদ (২৫), তার সহকারী মেহেদী হাসান (২৪), নিরাপাত্তাকর্মী হেভেন চাকমা (২২) ও নাজির উদ্দিন (২৫)।

দগ্ধদের সহকর্মী রবিন জানান, রাতের শিফটে দুজন নিরাপত্তাকর্মী ও তিনজন শ্রমিক কারখানায় ছিলেন। ৩টার দিকে গ্যাসের লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন। তাদের উদ্ধার করে শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর জানান, আলমের শরীরের ১৭ শতাংশ, হেভেন চাকমার ১৫ শতাংশ, নাজির উদ্দিনের ২০ শতাংশ, বশির আহমেদের ৪৮ শতাংশ ও মেহেদী হাসানের ৬০ শতাংশ পুড়ে গেছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ