1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নরসিংদীতে করোনা কেড়ে নিল পুলিশ কর্মকর্তার প্রাণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ২:৩৯ pm

নরসিংদীতে করোনায় আক্রান্ত হয়ে মো. আসাদুজ্জামান (৫৬) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

আসাদুজ্জামান ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার বাসিন্দা। গত এক বছর ধরে নরসিংদী পুলিশলাইনসে সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার দুপুরে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ায় গত ২০ মার্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান। সেখানে
শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনার সংক্রমণ থেকে মানুষকে নিরাপদ রাখতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান। কর্মজীবনে মো. আসাদুজ্জামান আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) পুলিশের বিভিন্ন ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ