1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

ধুনটে অপহৃত ঠিকাদার সিরাজগঞ্জে উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ৭:১৫ pm

রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর বাজার এলাকা থেকে অপহরণের ৬ ঘন্টা পর রিপন মাহমুদ ((২৮) নামে আহত এক ঠিকাদারকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার দুপুরের দিকে ধুনট থানায় মামলা দায়ের হয়েছে। রিপন মাহমুদ উপজেলার বানিয়াগাঁতী গ্রামের মোতাহার আলীর ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন মাহমুদ ঢাকায় ঠিকাদারী করেন। তিনি বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে ঢাকার উদ্যেশে রওনা হন। পথিমধ্যে বিকেল ৫টায় স্থানীয় মথুরাপুর বাজার এলাকায় পৌছেন। এসময় অপহরণকারীরা রিপনকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে সিরাজগঞ্জের একডালা গ্রামে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে হাত-পা ও মুখ বেঁধে তাকে একটি ঘরের ভেতর আটক রেখে মারপিট করে। এ সময় রিপনের নিকট থেকে ৩টি সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর ও আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছে অপহরণকারীরা।

রিপনের পরিবারের মাধ্যমে সংবাদ পেয়ে ধুনট থানা পুলিশ বুধবার রাত ১১টায় একডালা গ্রাম থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রিপন মাহমুদের ভগ্নিপতি হাসেম আলী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বানিয়াগাতী গ্রামের আব্দুর রহমানের ছেলে বাবুল আক্তার সহ ৬ জনকে আসামী করা হয়েছে।

মামলার বাদি হাসেম আলী বলেন, অপহরণকারীর মোবাইল ফোনের মাধ্যমে রিপনের আটকের বিষয়টি জেনে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ সেখান থেকে রিপনকে উদ্ধার করেছে। অপহরণকারীরা রিপন মাহমুদকে হত্যাচেষ্টা করেছে।

এ মামলার প্রধান আসামী বাবুল আক্তার বলেন, রিপনকে অপহরণের ঘটনাটি সত্য। তবে অপহরণ ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। অপহরণকারীরা আমার আত্মীয় হওয়ায় আমাকে মামলার আসামী করেছে। দীর্ঘদিন ধরে রিপনের সাথে আমার পারিবারিক ভাবে দ্ব›দ্ধ রয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, পারিবারিক বিরোধের জের ধরে রিপন মাহমুদকে মথুরাপুর বাজার এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে মারপিট করেছে। এই মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ