1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশে ফিরেছেন সাকিব, এবার পালা ক্রিকেটে স্বরূপে প্রত্যাবর্তনের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ২:২২ pm

একবার বাংলাদেশে ঘুরতে এসে বেলজিয়ামের এক পর্যটক আমাকে জিজ্ঞেস করেছিলো তোমাদের কি আছে?

আমি বলেছিলাম আমাদের একজন সাকিব আল হাসান আছেন, যে সাকিব ক্রিকেটে বিশ্বসেরা, নাম্বার ওয়ান অলরাউন্ডার। ক্রিকেটের ” ক” না বুঝলেও সে অবাক হলো এই ভেবে যে, যেই দেশে ভয়ানক ট্রাফিক জ্যাম, বসবাসের অযোগ্য শহর যে দেশের রাজধানী, যেখানে লাখো মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে, ঝড় তুফান প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে, এবং যেখানে পাহাড়সম দুর্নীতি হয় । সে দেশের একজন কিভাবে বিশ্বসেরা হয়?

এভাবে যখন কোন বিদেশী তার বিস্ময় প্রকাশ করে, সত্যি কথা বলতে একজন বাংলাদেশী হিসেবে এটা অন্যরকম ভালোলাগার অনুভূতি। পরক্ষনেই সেই ভালোলাগা গর্বে ভরিয়ে দেয় মন। ঠিক এটাই একজন সাকিবের বিশালত্ব, যে সাকিব আমাদের গর্বে ভাসায় এবং আনন্দে কাঁদায়।
মানেন আর নাই মানেন, যতই তাকে অপছন্দ করেন, বেয়াদব বলেন, ব্যবসায়ী বলেন, তার বউ পর্দা করেনা কেন- এইসব ভেবে নিজের মাথা নষ্ট করেন, সত্যটা হচ্ছে- সাকিব আল হাসান একজনই। তাকে অস্বীকার করে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস লেখা যাবে না। তিনি বিশ্বে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেটের পোষ্টারবয়। তিনি সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের রাজপুত্রও তিনি।

কিন্তু আইসিসির নিষেধাজ্ঞার কারণে প্রায় ১০ মাস ধরে সব ধরণের ক্রিকেটের বাইরে এ তারকা। উল্লেখ্য, গত বছর অক্টোবরে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে তা না জানানোর অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব।
তার অভাব বাংলাদেশ দলে অপূরণীয়। তাই ক্রিকেটের সংশ্লিষ্ট সবার মত কোটি ভক্তও প্রহর গুনছে সাকিবের ফেরার।

আশার কথা হলো নিষেধাজ্ঞা শেষেই দলের হয়ে খেলার সুযোগ পাবেন সাকিব। তেমন ইঙ্গিতই দিয়ে রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। ২৪ তারিখ থেকে শুরু হবে টাইগারদের লঙ্কা মিশন। সাকিব নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন ২৯ অক্টোবর। তাই লঙ্কানদের বিপক্ষে সিরিজে সাকিব খেলবেন কি-না এ নিয়ে আলোচনা সবচেয়ে বেশি ক্রিকেট মহলে। তবে নিষেধাজ্ঞা শেষ হলেই যে সাকিব ফিরছেন দলের সঙ্গে এমনটাই জানিয়ে রেখেছেন পাপন, ‘তার (সাকিব) সঙ্গে কি কথা হলো সেটা বলবো না। যখনই তার (সাকিব) নিষেধাজ্ঞা উঠে যাবে তারপরই সে আমাদের সাথে খেলতে পারবে। তখন থেকেই সে যুক্ত হবে।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। এরপর পাঁচ মাস ভ্রমন শেষে মঙ্গলবার দিবাগত রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বিমানবন্দর থেকেই বনানীর বাসায় চলে যান সাকিব। অতি শীঘ্রই তাঁর করোনা পরীক্ষা হবে। ফল হাতে পাওয়ার আগ পর্যন্ত তিনি বাড়িতেই থাকবেন। করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলে ৫ সেপ্টেম্বরের দিকে তাঁর অনুশীলনের জন্য বিকেএসপিতে যাওয়ার কথা।

শর্ত অনুযায়ী, বিসিবির কোনো কিছুতে থাকতে পারবেন না সাকিব। তাই প্রাকটিস এবং ফিটনেস ট্রেনিংয়ে নিজেকে ঝালিয়ে নিতে নিজের পুরনো ঠিকানাকেই বেছে নিয়েছেন দেশ সেরা এই ক্রিকেটার।

এদিকে সাকিবের ফেরার আগে হেড কোচ রাসেল ডমিঙ্গো কিছু শর্ত বেঁধে দিয়েছেন। সেই শর্তে ডমিঙ্গোর কাছে সাকিবের ব্যক্তিগত অনুশীলন যথেষ্ট মনে হচ্ছে না। পাশাপাশি অন্য ক্রিকেটারদের জন্যও প্রস্তুতি ম্যাচের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। দলে ফিরতে হলে প্রস্তুতি ম্যাচে নিজের যোগ্যতা প্রমাণ করেই ফিরতে হবে বলে জানিয়েছেন এই প্রোটিয়া কোচ।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’কে ডমিঙ্গো জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে সব ক্রিকেটারের প্রত্যাশিত ফিটনেস নিশ্চিত করতে হবে। ডমিঙ্গো বলেন, ‘সাকিবের ব্যাপারে আমাদের নির্বাচকদের সাথে কথা বলতে হবে। আমার মনে হয় না ২৯ অক্টোবরের আগে সে কোন অফিসিয়াল ম্যাচ খেলতে পারবে। তাই তাকে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। হতে পারে এটা অন্তঃস্কোয়াড ম্যাচ। তবে নিশ্চিত হতে হবে সে সেই খেলায় অংশ নিতে পারবে। তাকে নিশ্চিত করতে হবে সে ফিট আছে এবং ব্যাটিং-বোলিং করছে।’

গত বছরের অক্টোবরের শেষভাগ থেকে মাঠে নেই সাকিব। করোনার কারণে বাকিদেরও খেলা বন্ধ মার্চ থেকে। অপ্রত্যাশিত বিরতিকে একইরকম মনে হচ্ছে ডমিঙ্গোর কাছে। তিনি বলেন, ‘সাকিব এক বছর ধরে মাঠে নেই, অন্যরা মাঠে নেই ৬-৭ মাস ধরে, তাই আমার কাছে এই বিরতি খুব একটা ভিন্ন মনে হচ্ছে না। আশা করছি সব খেলোয়াড়ই ফিট থাকবে। সাকিব ও অন্যদের জন্য ম্যাচ আয়োজন করতে হবে। কোন ধরনের ম্যাচ না খেলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন খুব কঠিন। সে বিশ্বমানের খেলোয়াড়, তাই আশা করি দ্রুতই আগের ফর্মে ফিরবে।’
অবশ্য প্রস্তুতি নিয়ে চিন্তিত নন ডমিঙ্গো। কারণ শ্রীলঙ্কা সফরের এখনো অনেক সময় বাকি। টাইগার কোচ বলেন, ‘ট্যুরের সূচি চূড়ান্ত হলে আমরাও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব। এখনো অনেক দিন বাকি। সে ফিট থাকলে এবং খেলার জন্য প্রস্তুত থাকলে আমরা এ নিয়ে ভাববো।’

সে যাই হোক, যত বাঁধাই আসুক কোটি ভক্তের আস্থার প্রতীক হয়ে বরাবরের মত একজন চ্যাম্পিয়ান ক্রিকেটার হয়েই ক্রিকেটে ফিরবেন সাকিব, এমনটাই প্রত্যাশা সবার। সাভারের বিকেএসপি থেকেই মাগুরার আলোকদিয়া মাঠের সেই ফয়সালের আজকের সাকিব আল হাসান হয়ে ওঠার গল্পটা শুরু, সেই পরিচিত বিকেএসপির প্রাঙ্গন থেকেই আবার সাকিব ফিরে আসুক রাজকীয় এক প্রত্যাবর্তনের উদাহরন হয়ে।
বিকেএসপিই হউক সেই শেষের শুরুটা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ