1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুর্গাপুরে বালু চাপায় ড্রেজার মালিক নিহত

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১ ১১:৩৭ pm

নেত্রকোনার দূর্গাপুরে সুমেস্বরী নদী থেকে বালু উত্তোলনের সময় বালুর নীচে চাপা পড়ে সবুজ মিয়া (৩২) নামক এক ড্রেজার মেশিনের মালিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে জেলার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর ৩নং বালুঘাট হিসেবে পরিচিত কানিয়াল সখির ঘাটে। নিহত সবুজ মিয়া দুর্গাপুর পৌরসভার খরস এলাকার আব্দুস সাত্তারের পুত্র।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সুমেশ্বরী নদীর কানিয়াল সখির ঘাটে নদী থেকে বালু উত্তোলনের জন্য প্রায় ৩০ টির মত বাংলা ড্রেজার মেশিন রয়েছে। এসব ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলনের জন্য নদীর পাড়ে মেশিন বসিয়ে সেখান থেকে প্রায়ই ৩০/৪০ ফুট পাইপ লাগিয়ে পানির সাহায্যে বালু উত্তোলন করা হয়। প্রতিদিনের ন্যায় সবুজ মিয়া শনিবার দুপুরে তার নিজের ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল। হঠাৎ বালুর পাড় ভেঙে প্রায় ১৫ ফুট উপর থেকে তিনি বালুর নীচে চাপা পড়ে।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বালু খুঁড়ে তাকে বের করে এনে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শাহ্নূর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ