1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই দিন আগেই ঢাকায় এলো মেট্রোরেলের কোচ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ৬:৪৯ pm

নির্ধারিত সময়ের দুই দিন আগেই ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের প্রথম কোচ সেট। এতে ছয়টি কোচ রয়েছে।

বুধবার (২১ এপ্রিল) বিকেল ৩টার দিকে কোচ বহনকারী বার্জ তুরাগ নদী হয়ে উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে পৌঁছে।

সেখান থেকে আগামী ২৩ এপ্রিল বড় ট্রলিতে করে উত্তরায় মেট্রো রেলের ডিপোতে নেওয়া হবে। ডিএমটিসিএল কর্তৃপক্ষের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ৪ মার্চ জাপানের কোবে বন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে কোচগুলো। ৩১ মার্চ বিকেল সাড়ে ৪টায় মোংলা বন্দরে পৌঁছে। ওই দিন ও তার পরের দিন পহেলা এপ্রিল কোচগুলো সেখানে খালাস করা হয়।

সেখান থেকে বার্জে করে মেট্রো কোচ সেটগুলো ঢাকার উদ্দেশে যাত্রা দেয়। কোচগুলো বরিশাল ও চাঁদপুর হয়ে তুরাগ নদী দিয়ে আগামী ২৩ এপ্রিল উত্তরার দিয়া বাড়িতে পৌঁছার কথা ছিল।

রেলওয়ের কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করছে। আর কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ