1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তেজগাঁও বিভাগের নতুন ডিসি শহিদুল্লাহ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১ ৬:১১ pm

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে যোগদান করেছেন মো. শহিদুল্লাহ। সদ্য পদোন্নতি পাওয়া তেজগাঁও বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি), উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন-অর-রশীদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

রোববার (২৪ মে) মো. শহিদুল্লাহ তেজগাঁও বিভাগে যোগদান করেন।

তেজগাঁও বিভাগে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

শেরপুরে জন্মগ্রহণকারী ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই মেধাবী কর্মকর্তা রাজশাহী জেলায় অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি (দক্ষিণ), এডিশনাল এসপি হিসেবে চট্টগ্রাম ও বান্দরবান এবং এসি ও এডিসি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

ডিএমপি সূত্রে জানা যায়, যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ গোয়েন্দা বিভাগ (উত্তর- তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা) এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দায়িত্বে থাকবেন।

গত ২ মে ঢাকা তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে দায়িত্বরত মোহাম্মদ হারুন-অর-রশীদকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেয়া হয়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ