1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তামিলনাড়ুতে মোদিবিরোধী বিক্ষোভ, আটক ৬০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১ ৭:২৪ pm

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তামিলনাড়ু সফরের আগে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ, কালো পতাকা ও ‘গো ব্যাক মোদি’ (ফিরে যাও মোদি) লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেছে রাজ্যটির কিছু মানুষ। এ অভিযোগে চেন্নাইয়ের কোয়েমবেদু এলাকা থেকে অন্তত ৬০ জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নরেন্দ্র মোদির বিরুদ্ধে কালো পতাকা বিক্ষোভের কারণে মঙ্গলবার কোয়েমবেদুরে ১০ নারীসহ প্রায় ৬০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা মোদির বিরুদ্ধে স্লোগান ও কালো পতাকা এবং প্ল্যাকার্ড প্রদর্শন করে।

প্রতিবেশী রাষ্ট্রের যুদ্ধাপরাধ নিয়ে জাতিসংঘে আলোচনার সময় শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে ভোট না দেওয়ায় মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা।

বিক্ষোভকারীরা ‘তামিলবিরোধী মোদি’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং প্রধানমন্ত্রী মোদি ও শ্রীলঙ্কার নেতা মাহিন্দা রাজাপাকসের ছবি প্রদর্শন করে। এ ছাড়া বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে। তবে পুলিশ তাদের সরিয়ে দেয়।

মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি এল মুরুগানের প্রচারে তামিলনাড়ুর ধারাপুরাম যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

বিক্ষোভকারীরা বলেছেন, ব্রিটেন ও জার্মানিসহ ২২টি দেশ তামিলদের সমর্থন করেছে এবং যুদ্ধাপরাধের জন্য শ্রীলঙ্কাকে দায়ী করেছে। কিন্তু ভারত সরকার ভোট দেয়নি এবং ওয়াকআউট করে, যা শ্রীলঙ্কার প্রতি স্পষ্ট সমর্থন। এটা শ্রীলঙ্কার তামিল জনগণ ও এখানকার তামিলদের সঙ্গে বড় ধরনের বিশ্বাসঘাতকতা।

তারা আরও বলেন, গৃহযুদ্ধের সময় শ্রীলঙ্কায় অনেক হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল ও হিন্দুদের হত্যা করা হয়েছিল। তাই বিজেপি সরকারের ভোট না দেওয়া তামিলদের স্বার্থবিরোধী একটি কাজ। আমরা চাই মোদি ফিরে যান এবং এখানকার জনগণের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করায় তিনি যেন তামিলনাড়ুতে না আসেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ