1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডোমারে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১ ১১:৫৬ am

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় সড়ক দুর্ঘটনায় নুর-এ আলিফ (৩০) নামের এক পাথর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে ডোমার-ডিমলা সড়কের বোড়াগাড়ি ব্রীজ এলাকায় মাইক্রোবাস-মটরসাকেলের মুখোমূখি সংঘর্ষ হয়। নুর-এ আলিফ পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের কামাতপাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শরা জানায়, নিজ বাড়ি হতে মটরসাইকেল যোগে বন্ধু মোঃ মোস্তাফাকে (৩০) নিয়ে ডোমার হতে রংপুর যাচ্ছিল নুর-এ আলিফ। বিপরীত দিক থেকে গোমনাতি হতে ডোমার আসছিল একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫১-০৮৮০)। বিকাল তিন টার দিকে বোড়াগাড়ি ব্রীজের সামনে মটরসাইকেল ও মাইক্রোবাসটির মুখোমূখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল চালক ছিটকে পড়ে মাইকোবাসের উপর। আর পিছনে থাকা মোস্তফা ছিটকে পড়ে রাস্তার পার্শ্বে। মোস্তফা হাত ও পাশে সামান্য আঘাত পেলেও আলিফ মাথায় গুরুত্বর আঘাত পান। এলাকাবাসী তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আলিফকে মৃতু ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ডোমার থানায় নিয়ে আসে। মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাসটি আটক করে থানায় রাখা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ