1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডোমারে রাজাকার পুত্রের বিরুদ্ধে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ২:৫৮ pm

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী : নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের বিরুদ্ধে রাজাকার পুত্রের অভিযোগ তুলে সরকারিভাবে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের প্রতিবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।
শনিবার ৩ মার্চ দুপুরে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই প্রতিবাদ জানানো হয়। এর আগে দিবসটিতে পতাকা উত্তোলনের অনুষ্ঠান বর্জন করেন সংবাদ সম্মেলনের আয়োজক বীর মুক্তিযোদ্ধারা।
এসময় লিখিত বক্তব্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরন নবী বলেন, ২০১৯ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত রাজাকারের তালিকায় ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের বাবা মো. শওকত আলী সরকার, তার দাদা মো. চাটি মামুদ, নানা মো. ছমির উদ্দিনের নাম রয়েছে। ওই তালিকার ১০২৪ নম্বরে ছমির উদ্দিন সরকার, ১০২৫ নম্বরে শওকত আলী সরকার এবং ১০৬১ নম্বরে চাটি মামুদের নাম প্রকাশিত হয়। এমন তালিকা প্রকাশের পর ওই বছরের ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদ আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে তোফায়েল আহমেদ পতাকা উত্তোলন করলে সে অনুষ্ঠান আমরা বর্জন করি। সে সময়ে আমাদের ওই অনুষ্ঠান বর্জনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সে ধারাবাহিকতায় চলতি বছরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে পতাকা উত্তোলনের অনুষ্ঠান থেকে তাকে বিরত রাখার জন্য আমরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করি। এরপরও পতাকা উত্তোলনে তার (তোফায়েল) অংশগ্রহনের বিষয়টির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেদিন ওই অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান অংশগ্রহনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওই অনুষ্ঠান বর্জন করেছিলাম আমরা।’
তিনি বলেন,‘আমাদের ওই অনুষ্ঠান বর্জনের বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহের জন্য বিএনপিধারী একটি মহল একটি মিথ্যা-বানোয়াট ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে রাজাকারপুত্রের পক্ষে সংবাদ সম্মেলন করেন। তারও প্রতিবাদ জানাচ্ছি আমরা।’

সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধ গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা বজলুল করিম বজু, সাবেক ডেপুটি কমা-ার বীর মুক্তিযোদ্ধা এম.এ কবির দুলু, ভোগডাবুরি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কানু, বীর মুক্তিযোদ্ধা জসিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধ নূরুল আমিন নুরু, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান আমিন, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের সন্তান আসাদুজ্জামান চয়নসহ অর্ধশতাধিক বীরমুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন. আমি ৩০ বছর যাবৎ আওয়ামী লীগ করি। বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতি করি। দীর্ঘ কয়েক বছর যাবৎ আমি ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার পরিবারের প্রত্যেকই স্বাধীনতার স্বপক্ষে ছিলেন।’ আমার বাবা, দাদা ও নানা কেউ স্বাধীনতা বিরোধী নন এবং আমি ফ্রিডম পাটি করতাম না বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে বর্তমান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহবায়ক ও ডোমার উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহিনা শবনম জানান, সরকারি নীতিমালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও যৌথভাবে জাতীয় পতাকা উত্তোলনের কথা বলা হয়েছে। সরকারী নীতিমালা মেনেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ