1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডিএফপির সামনে ভোরের কাগজের সংবাদকর্মীদের বিক্ষোভ সমাবেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫ ৪:৪৭ pm

ভিন্নবার্তা প্রতিবেদক : বন্ধ ভোরের কাগজ খুলে দেয়া ও অষ্টম ওয়েজবোর্ড অনুযায়ী বকেয়া বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পরিশোধ এবং সাংবাদিক কর্মচারীদের চাকুরিচ্যুতির প্রতিবাদে
রাজধানীর সার্কিট হাউস রোডে ডিএফপির (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর) সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পত্রিকাটির সাংবাদিক কর্মচারীরা।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে অবিলম্বে ভোরের কাগজ কার্যালয় খুলে দিয়ে নিয়মতান্ত্রিকভাবে পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখার দাবি জানান। একইসঙ্গে তাদের সকল দেনা-পাওনা পরিশোধের দাবিও জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন ভোরের কাগজের প্রধান প্রতিবেদক খোন্দকার কাওছার হোসেন, যুগ্ম বার্তা সম্পাদক মুকুল শাহরিয়ার, সম্পাদকীয় বিভাগের ইনচার্জ সালেক নাসির উদ্দিন, যুগ্ম বার্তা সম্পাদক হুমায়ুন হাশিম, সার্কুলেশন বিভাগের ইনচার্জ তসলিম চৌধুরী, বিজ্ঞাপন বিভাগের ডেস্ক নির্বাহী মো. আক্কাছ আলী, কম্পিউটার বিভাগের ইনচার্জ গোলাম কিবরিয়া, স্পোর্টস ইনচার্জ শামসুজ্জামান শামস, সিনিয়র রিপোর্টার এস এম মিজান, আইটি বিভাগের ইনচার্জ মেহেদী হাসান ও সম্পাদনা সহকারি বিভাগের প্রধান মো. ইবরাহিম প্রমুখ।

এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভোরের কাগজের বিজ্ঞাপন বিভাগের ডেপুটি ম্যানজার নুর মোহাম্মদ স্বপন, উৎপাদন বিভাগের ইনচার্জ শরণ হাওলাদার প্রমুখ। এছাড়া মানববন্ধন ও সমাবেশে ভোরের কাগজের সব বিভাগের সাংবাদিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে ডিএফপির সামনে থেকে সাংবাদিক কর্মচারীরা পত্রিকাটির বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিনের মগবাজারের ওয়ারলেসের বাসার সামনে প্রায় দুই ঘন্টা ধরে বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে সাংবাদিক কর্মচারীরা জুলাই-আগস্টের ছাত্র হত্যা মামলার আসামি ইখতিয়ার উদ্দিনকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

প্রসঙ্গত, ভোরের কাগজ ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে- এমন ঘোষণা দিয়ে সরকার থেকে ৯০০/-টাকা কলাম ইঞ্চি বিজ্ঞাপনসহ সকল সুযোগ-সুবিধা নিয়েছে। অথচ সাংবাদিক-কর্মচারিদের ওয়েজ বোর্ডের বেতন স্কেলের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। এমনকি কোনো নিয়োগপত্র দেয়নি। আজকের কর্মসূচি থেকে বন্ধ পত্রিকা খুলে দেয়া, নিয়োগপত্র প্রদান, ওয়েজবোর্ড বাস্তবায়নসহ সমস্ত বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট দিতে হবে বলে ঘোষণা দেয়া হয়। এরপরও দাবি মানা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
‌ভিন্নবার্তা ডটকম/আর‌জে/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ