1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টিকা নেওয়ার পরও সস্ত্রীক করোনায় আক্রান্ত বিরোধী দলীয় হুইপ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১ ১:০৩ pm

টিকা নেয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। তার স্ত্রী মাকসুরা হোসাইন দীনাও করোনায় আক্রান্ত হয়েছেন।

সারাদেশব্যাপী টিকা গ্রহণের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি জেলায় প্রথম পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ও ২ মার্চ তার স্ত্রী মাকসুরা হোসাইন দীনা সুনামগঞ্জ সদর হাসপাতালে কোভিড-১৯ টিকা নেন। এরপর করোনা টেস্ট করালে ১৯ মার্চ শুক্রবার সন্ধায় এ দম্পতির রিপোর্ট পজিটিভ আসে।

শনিবার ভোররাতে যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করে পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ১৭ মার্চ সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে করোনা টেস্টের জন্য আমি ও আমার স্ত্রী দু’জনের নমুনা দেই। ১৯ মার্চ শুক্রবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয় (শাবির) পিসিআর ল্যাব হতে দু’জনেরই রিপোর্ট পজেটিভ আসে।

তিনি জানান, এখনও হালকা জ্বর রয়েছে। এর বাইরে আর অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শুক্রবার রাত হতে ঢাকায় ন্যাম ভবনে আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা। তাদের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিসবাহ।

প্রসঙ্গত,বৈশ্বিক মহামারী করোনা শুরু হওয়ার পরপরই জেলা সদর হাসপাতালে দ্রুত আইসোলেশান সেন্টার স্থাপন , নিজস্ব অর্থায়নে কোভিড-১৯ টেস্টের জন্য বুথ স্থাপন , ত্রাণ সহায়তা বিতরনের কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মিসবাহ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ