
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো মাস্ক পরা ও কোয়ারেন্টিন নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার তিনি জানান, যারা করোনার টিকা নিয়েছেন ও আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মাস্ক পরার প্রয়োজন নেই। এ নিয়ম চালুর প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী।
বলসোনারো আরও বলেন, যারা করোনায় সংক্রমিত হয়েছেন শুধু তাদের জন্যই কোয়ারেন্টিন প্রয়োজন।
করোনার সংক্রমণ রোধে বলসোনারো বরাবরই লকডাউন ও সামাজিক দূরত্ব মেনে চলার বিরোধী।
সংক্রমিত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান তৃতীয়। মৃত্যুর হিসেবে দুই নম্বরে রয়েছে দেশটি।
এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৭২ লাখ ১৫ হাজার মানুষ। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে চার লাখ ৮২ হাজার ১৩৫ জনের।
সূত্র: এনডিটিভি
ভিন্নবার্তা ডটকম/এন